https://www.a1news24.com
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:১৮

খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের সীরাত সম্মেলন অনুষ্ঠিত

‘মহানবী সা. ছিলেন আদর্শ শিক্ষক সমাজ সংস্কারক রাষ্ট্রনায়ক’

বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত ‘রাসূলে আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনীভিত্তিক কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও সীরাত সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১০ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার) রাজধানীর লালবাগ কেল্লার মোড়স্থ হাফেজ্জী হুজুর রহ. মসজিদ কমপ্লেক্সে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এবং ঢাকা মহানগর আমীর মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান আলোচক ছিলেন বরেণ্য লেখক ও সীরাত গবেষক মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দীন। সম্মেলন সঞ্চালনা করেন মহানগর সাধারণ সম্পাদক মোফাচ্ছির হোসেন এবং শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মুফতী রুহুল আমীন।

মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী তাঁর বক্তব্যে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন সুমহান আদর্শের অধিকারী আদর্শ শিক্ষক, সমাজ সংস্কারক, রাষ্ট্রনায়ক। মানুষের আত্মশুদ্ধি, নৈতিকতার শিক্ষা ও চর্চায় তাঁর দেখানো পদ্ধতিই সর্বশ্রেষ্ঠ। তাঁর আদর্শকের বিসর্জন করে কখনোই আদর্শ সমাজ গঠন সম্ভব নয়। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিভিন্ন ঘটনার উদ্বৃতি দিয়ে তাঁর শিক্ষকতার পদ্ধতির শ্রেষ্ঠত্ব, সমাজ সংস্কারক হিসেবে তাঁর সাফল্য ও সাফল্য অর্জনের কারণ, রাষ্ট্রনায়ক হিসেবে তাঁর দক্ষতা এবং এসব থেকে আমাদের জন্য কী শিক্ষা রয়েছে তা সবিস্তারে বর্ণনা করেন। তিনি আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে সীরাতচর্চাকে ব্যাপক করার উপর গুরুত্বারোপ করেন।

সম্মেলন শেষে ইতোপূর্বে আয়োজিত রাসূলে আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনীভিত্তিক কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কারস্বরুপ বই ও ক্রেস্ট তুলে দেন আয়োজকবৃন্দ।

আরো..