https://www.a1news24.com
১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৪২

মাদকাসক্ত অবস্থায় ৩জন আটক ছয় মাসের কারাদণ্ড

রাজাপুর প্রতিনিধি: রাজাপুর সদর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্বপাশে নির্মাণাধীন ভবনে আজ দুপুর: ০২.২০ ঘটিকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকাসক্ত ইয়াবা সেবনরত অবস্হায় তিন জনকে আটক করা হয়।আটককৃতরা হলো উপজেলা সদরের ১নং ওয়ার্ড এর মো: সাজ্জাদ আহমেদ আকাশ(১৯), পিতা: হাবিবুর রহমান, ছাবিদ ইসলাম সামি (২০), পিতা: কবির খান, চটিখোলা, রাজাপুর সদর ও মঠবাড়ি ইউনিয়ন উত্তর সাউথপুর এলাকার মো: মহিউদ্দিন মারুফ (২০), পিতা: আনোয়ার হোসেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌলিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

আরো..