https://www.a1news24.com
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:১২

কাউখালীতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

কাউখালী(পিরোজপুর)সংবাদদাতা- পিরোজপুরের কাউখালীতে রাস্তার পাশের গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিরাজুল ইসলাম ওরফে হারেজুল হক(৬৫) নামে এক রুটি বিক্রেতার মৃত্যু হয়েছে। সে শিয়ালকাঠি গ্রামের নুরুল হকের ছেলে।বৃহস্পতিবার (১০সেপ্টেম্বর ) সকালে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠি চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকাল ১০ টার দিকে রাস্তার পাশে নিজের ছাগলকে খাওয়ানোর জন্য একটি গাছের ডাল কাটতে যান সিরাজুল । ওই গাছের ঠিক ওপর দিয়েই চলে গেছে পল্লী বিদ্যুতের মেইন লাইনের (৩৩,হাজার কেভি) তার। ডাল কাটার এক পর্যায়ে অসাবধানতাবশত একটি কাঁচা ডাল সরাসরি বিদ্যুতের তারের ওপর গিয়ে পড়ে। এতে পুরো গাছটি মুহূর্তের মধ্যে বিদ্যুতায়িত হয়ে যায় এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিচে উঠানে ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো..