https://www.a1news24.com
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৯

ফেনীতে ৫২ লাখ টাকার অধিক ভারতীয় পণ্য ও মাদক জব্দ

ফেনী প্রতিনিধি: ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫২ লাখ ৯১ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বুধবার (৯ সেপ্টেম্বর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, জেলার পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় পৃথক এসব অভিযানে ভারতীয় গাঁজা, বিভিন্ন ধরনের শাড়ি, কামিজ, ফেসওয়াশ, বিস্কুট ও চকলেটসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত চোরাচালান পণ্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় কাস্টমস অফিসে এবং জব্দকৃত মাদক নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো..