https://www.a1news24.com
৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৪

কাউনিয়ায় চরাঞ্চলের ৩০০ দুস্থ পরিবার পেল জেলা পরিষদের খাদ্য সহায়তা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়ায় জেলা পরিষদের উদ্যোগে কর্মহীন ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার তিস্তা রেলসেতু সংলগ্ন নদীপাড়ে আয়োজিত খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এসএম দারদা।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) অংকন পাল, থানা অফিসার ইনচার্জ সিহাব উদ্দিন, জেলা বিএনপির সদস্য ফজলুর রহমান বাদল, জেলা যুবদলের সহ-সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, কাউনিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম শফি, সহ-সভাপতি রাকিবুল হাসান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রওশন আরা রতœা, শহীদবাগ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সেকেন্দার আলী বিএসসি, বালাপাড়া ইউপি সদস্য মোহাম্মদ উকিল মিয়া, সহকারী প্রকৌশলী ওয়াজেদুল হক রুবেল, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মুক্তাল হোসেন এবং জেলা পরিষদ প্রশাসকের সিএ রবিউল ইসলাম।

উপজেলার তিস্তা নদীবেষ্টিত চরাঞ্চলসহ বিভিন্ন গ্রামের প্রায় ৩০০ কর্মহীন ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তার প্যাকেট বিতরণ করা হয়। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা জেলা পরিষদের এই উদ্যোগকে স্বাগত জানান।

আরো..