https://www.a1news24.com
১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫১

তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা। উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক, পাটকেলঘাটা থানার ওসি মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইদ্রিস আলী, তালা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, সাংবাদিক আকবার হোসেন, সার ব্যবসায়ী কেশব সাধু, বিশ্বজিৎ সাধুসহ বিসিআইসি ও বিএডিসির সার ডিলার এবং উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তারা।

সভায় বক্তারা বলেন, সার নিয়ে কোনো ধরনের রাজনীতি বা কারসাজি করা যাবে না। প্রকৃত কৃষকরা যাতে সহজে ও ন্যায্যমূল্যে সার পান, তা নিশ্চিত করতে হবে। কোনো ডিলার বা ব্যবসায়ী সার গুদামজাত করে কৃত্রিম সংকট সৃষ্টি করতে পারবেন না। বর্তমানে উপজেলায় সারের কোনো সংকট নেই। কৃষকের চাহিদা অনুযায়ী সার সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।নেই।

আরো..