সালেহ আহমদ (স’লিপক): বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়ন শাখা পূণর্গঠন করা হয়েছে।
সম্প্রতি সোমবার (২৪ আগষ্ট) উপজেলার মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মোল্লারগাঁও ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশন অধিবেশনে উপস্থিত ডেলিগেটদের ভোটে হাফিজ মাওলানা তাজুল ইসলাম মাসুম জায়গীরদারকে সভাপতি এবং মাওলানা হাবিবুর রহমানকে সেক্রেটারি নির্বাচিত করে সবার পরামর্শে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মোল্লারগাঁও ইউনিয়ন সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম মাসুম জায়গীরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় সভায় অতিথি ছিলেন মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মামুন খাঁন, দক্ষিণ সুরমা উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফিজ মাওলানা লুৎফুর রহমান চৌধুরী, সেক্রেটারি মাওলানা জাহিদ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ কাওসার আহমদ, তা’লিম ও তারবিয়্যত সম্পাদক হাফিজ মাওলানা শাহনুর আলী, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা দেলওয়ার হোসাইন। সভায় ইউনিয়ন শাখার দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।