https://www.a1news24.com
২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৩

শ্রীপুরে গ্রামীণ সড়কে গতিরোধক (স্পিড ব্রেকার) বহালের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

টি. আই সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ সড়কে গতিরোধক (স্পিড ব্রেকার) বহালের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নারী, পুরুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শির্ক্ষার্থী ও এলাকাবাসী। পৌরসভার ২নং সিএন্ডবি থেকে আনসার রোড পর্যন্ত এক কিলোমিটার সড়কের মাঝামাঝি স্থানে অবস্থান নিয়ে তারা ঘন্টাব্যাপী মানবন্ধন করে। ওই সড়ক দিয়ে প্রতিদিন সকাল থেকে মধ্য রাত পর্যন্ত ৭টি শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা চলাচল করে থাকে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের ওই সড়কে বিক্ষোভ ও মানববন্ধন করে তারা গতিরোধক (স্পিড ব্রেকার) বহালের দাবি জানান।

স্থানীয় বাসিন্দা এবং শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আশরাফ উদ্দিন নিজাম বলেন, ২নং সিএন্ডবি থেকে আনসার রোড পর্যন্ত সড়কটির অল্প কিছু অংশ পৌরসভার অর্থায়নে ব্লক সলিং কাজ শেষ করে। কাজ করার সময় স্থানীয় বাসিন্দা ও এলাকাবাসী ঠিকাদারকে অনুরোধ করে ওই সড়কের মাঝামাঝি অংশে একটি গতিরোধক (স্পিড ব্রেকার) স্থাপন করে। এলাকাবাসীর অনুরোধে গতিরোধক নির্মাণ করায় তারা পৌর প্রশাসক ও পৌরসভা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

স্থানীয় বাসিন্দা শামসুন্নাহার, মাহফুজা আক্তারসহ জানান, এ সড়ক দিয়ে আবেদ আলী গালর্স হাই স্কুল, মালেক মাষ্টার বয়েজ স্কুল, ফজিলাতুন্নেছো মাদ্রাসা, আলহাজ¦ ধনাই বেপারী উচ্চ বিধ্যালয়, অধ্যাপক রফিকুল ইসলাম একাডেমি (কলেজ) এবং বেড়াইদেরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আল-আরাফাহ্ কিন্ডার গার্ডেন, হলি চাউল্ড স্কুলের শিক্ষার্থীরা সারাদিন পায়ে হোঁটে ও বিভিন্ন যানবাহনে যাতায়াত করে থাকে। তাছাড়া, এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় প্রতিদিন বিকেলে সড়কের আশপাশের বাসা-বাড়ীর শিশু ও শিক্ষার্থীরা সড়কে হাঁটাহাটি করে। এ সড়কে গতিরোধক নির্মাণ করায় ওইসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুর্ঘটনার ঝুঁকি থেকে নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য চলাফেরা করতে পারছে।

স্থানীয় বাসিন্দা আফির উদ্দিন বেপারী (৭০), মোফাজ্জল হোসেন ও মজিবুর রহমান বলেন, শিল্প অধ্যুষিত এলাকা হওয়ায় সড়কটি গুরেুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাছাড়া পৌরসভা সড়কের মাঝামাঝি পর্যন্ত ব্রিক সলিং দিয়ে সংস্কার করায় এ সড়ক দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অটোরিক্সা, সিএনজি, বিভিন্ন কারখানার গাড়ী নিয়মিত চলাচল করে থাকে। এতে করে ওই সড়কে ২-৩টি গতিরোধক (স্পিড ব্রেকার) স্থাপন খুবই জরুরি হয়ে ইঠেছে। আমরা সচেতন এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনুরোধে ঠিকাদার একটি গতিরোধক (স্পিড ব্রেকার) নির্মাণ করে দেয়। গতিরোধক দেওয়ার পর এলাকার একজন ব্যাক্তি গতিরোধক ভাঙ্গার জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন।

পলমল গ্রুপের আসওয়াদ পোশাক কারখানা, গোল্ডেন পোশাক কারখানার শ্রমিক শিরিন আক্তার, রহিমা বেগম ও জায়েদা খাতুন বলেন, সড়কে গতিরোধক (স্পিড ব্রেকার) স্থাপন করায় আমাদের হেঁটে চলাচল সুবিধা হয়েছে। আমরা নিরাপদে এবং স্বাচ্ছ্যন্দ্যে আমার কর্মস্থলে আসা-যাওয়া করতে পারি। গতিরোধক (স্পিড ব্রেকার) উঠিয়ে দিলে প্রায় এ সড়কে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

শ্রীপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) হারুন অর রশিদ বলেন, তারা আমাদের কাছে একটি গতিরোধকের (স্পিড ব্রেকার) অনুমতি চেয়েছেন। পৌরসভা থেকে গতিরোধক দেওয়ার কোন নিয়ম নেই। বলেছি আমরা রাস্তার কাজ শেষ করি, যদি আপনাদের প্রয়োজন মনে করেন এলাকাবাসী যদি মনে করে তাহলে সেটা বিবেচনা করা হবে।

আরো..