টি.আই সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে হানিট্রেপ চক্রের চার জনকে আটক করে এলাকাবাসী। পরে তাদেরকে মারধর করে পুলিশে হাতে তুলে দেয়। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি (আকন্দ টেক্সটাইল মিলস) সংলগ্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা জান্নাত রীতু, জান্নাতুল ফেরদৌস মারিয়া, বাড়ীর মালিক খোকনের স্ত্রী সেলিনা, মাহবুব। ্সময় প্রধান অভিযুক্ত মুক্তা কৌশলে পালিয়ে যায়। ভিডিওতে স্থানীয় এক নারী হানিট্রেপ চক্রের এক মেয়েকে এবং দুইজন ছেলে ওই চক্রের এক ছেলে সদস্যকে লাঠি দিয়ে মারতে দেখা গেছে।
স্থানীয়রা অভিযোগ করেন, টেপিরবাড়ি গ্রামের আকন্দ টেক্সটাইল মিলস সংলগ্ন খোকনের বাড়ীতে মেয়েদেরকে এনে ছেলেদেরকে প্রেমের ফাঁদে ফেলে টার্গেট করে। ছেলেদের দেখা করতে বাড়ীতে ডেকে এনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করতো। পরে তাদেরকে মেয়েদের মাধ্যমে কৌশলে টাকা হাতিয়ে নিতো। মুলতঃ টাকা হাতিয়ে নেওয়ায় ছিলো তাদের মূল উদ্দেশ্য। তাদের মধ্যে রীতু ও মারিয়া মাওনা পিয়ার আলী কলেজের শিক্ষার্থী। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পালসার মটরসাইকেল জব্দ করে। এলাকাবাসী বলেন খোকন ও তার স্ত্রী সেলিনা দীর্ঘদিন ধরে সন্ধ্যার পর তাদের বাড়ীতে মেয়েদেরকে এনে কৌশলে ছেলেদের ডেকে নিয়ে এ ধরনের অসামাজিক কার্যকলাপ ও তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। প্রতিদিন সন্ধ্যার পর তার বাড়ীর সামনে ৩-৪টি মোটর সাইকেলে করে ছেলেরা আসে। পরে তাদেরকে বাড়ীর ভিতর ঢুকিয়ে বাহির থেকে তালা দিয়ে বুঝায় বাড়ীতে কেউ নাই। খোকন দীর্ঘদিন ধরে বাসায় মাদক ব্যবসার সাথেও জড়িত বলে জানায় এলাকাবাসী।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।