https://www.a1news24.com
১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং ওয়ার্ড এর ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন ৬ নং ওয়ার্ড শাখার ওয়ার্ড সম্মেলনের মাধ্যমে নতুন সেশনের কমিটি ঘোষণা করা হয়।

মঙ্গলবার বাদ এশা নতুন বাজার ওয়ার্ড কার্যালয়ে অনুষ্ঠিত ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার সাইফুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নারায়ণগঞ্জ মহানগর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল।

ওয়ার্ড সহ সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসাইন খানের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন সহযোগী সংগঠনসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

আগামী ২০২৬-২০২৮ সেশনের নবগঠিত কমিটির সভাপতি হিসেবে মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ, সহ-সভাপতি হাফেজ মোঃ বেলাল, সেক্রেটারি হিসেবে মুফতি মনির হোসেনকে মনোনীত করা হয়।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, এ সেশনে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জ মহানগরে কোন থানা শাখা থাকবে না। ওয়ার্ড শাখাকে সরাসরি মহানগর শাখা নিয়ন্ত্রণ করবে। সুতরাং আমাদেরকে পূর্ণ উদ্যমে কার্যক্রম পরিচালনা করতে হবে।

আরো..