https://www.a1news24.com
১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৩

রাজাপুর ৫ জন মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ড

মোঃ অহিদ সাইফুল , রাজাপুর প্রতিনিধি : রাজাপুর উপজেলার পৃথক দুইটি স্হানে মাদকসেবীদের গ্রেফতার। গতকাল রাত ১০টায় বড় কৈবর্তখালী ও পাকাপোল নামক স্থান থেকে মাদকাসক্তদের আটক করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসেবীদের আটক করেন।

অভিযানে মোট ০৫ জন মাদকাসক্তকে ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্হায় গ্রেফতার করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মাদকাসক্তদের ব্যবহার করা সরঞ্জাম সহ গ্রেফতার করেন উপজেলা প্রসাশন ।

মাদকাসক্তদের পরিচয় ১। সুজন তেওয়ারি (৪৫) পিতা: জয়রাম তেওয়ারি সাং: বড় কৈবর্তখালী, রাজাপুর। ২। মো: মিজানুর রহমান (৪২) পিতা: গনি হাওলাদার সাং: বড় গালুয়া, রাজাপুর, ঝালকাঠি। ৩। তুহিন (২২) পিতা: মৌজে আলী হাওলাদার সাং: পূর্ব ফুলহার, রাজাপুর, ঝালকাঠি ৪। মো: সাইফুল হাওলাদার (২৪) পিতা: মৌজে আলী হাওলাদার। সাং: বড় কৈবর্তখালী, রাজাপুর। ৫। মো: রাব্বি (২০) পিতা : মো: বাবুল হাওলাদার সাং: মনোহরপুর, রাজাপুর। আজ সকালে আটককৃতদের জেলা কারাগারে পাঠানো হবে।

আরো..