Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
শান্তিপূর্ন পরিবেশে কাউনিয়া রেলবাজার পরিবহন সমিতির নির্বাচন সম্পন্ন – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

শান্তিপূর্ন পরিবেশে কাউনিয়া রেলবাজার পরিবহন সমিতির নির্বাচন সম্পন্ন

ফিরোজ সভাপতি, সিরাজুল সম্পাদক

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া রেলবাজার ব্যাটারি চালিত পরিবহন সমিতির নির্বাচন-২০২৬ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

শনিবার (৮ আগস্ট) রেলবাজারে সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে তালা প্রতীকে মোঃ ফিরোজ হোসেন, সাধারণ সম্পাদক পদে উড়োজাহাজ প্রতীকে সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মই প্রতীকে রুহুল আমিন এবং কোষাধ্যক্ষ পদে সন্তোষ কুমার অনিল নির্বাচিত হয়েছেন। এছাড়া সড়ক সম্পাদক পদে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় সমঝোতার ভিত্তিতে উভয় প্রার্থী এক বছর করে দায়িত্ব পালনের সিদ্ধান্ত হয়েছে।

নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ভোটার ও সমিতির সদস্যদের উপস্থিতিতে রেলবাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নির্বাচন কমিশনের তত্ত¡াবধানে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাররা নির্বিঘেœ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার শাজাহান মিয়া। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইন্তাজ আলী, আকরাম হোসেন অরেঞ্জ ও ইউপি সদস্য মহির উদ্দিন।

নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ও কাউনিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান ও আলমগীর চৌধুরী লিটন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাবেক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহŸায়ক রাশেদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফরহাদ আলম, শ্রমিক দলের নেতা আব্দুল হামিদ, রংপুর জেলা ছাত্রদলের সদস্য আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নির্বাচন শেষে বক্তারা বলেন, সমিতির সদস্য ও ভোটারদের দায়িত্বশীল অংশগ্রহণ এবং সবার সহযোগিতায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে এবং পরিবহন শ্রমিক ও সদস্যদের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

আরো..