https://www.a1news24.com
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৫

পিস্তল দেখিয়ে স্ত্রীকে ভয় দেখানো সেই যুবক গ্রেফতার

টি.আই সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ ওর মাইরে বাপ, আমার নামে বলে মামলা দিব। মামলা দিবি, দে মামলা। পারলে বালডা ফালাইস, হুদাই চিল্লাইস না। আমি পোলা দেখায় ছারমু সফলতা কাকে বলে। কত অপমান সহ্য করছি চোখ বন্ধ করে। শুনছি কত কথার রাগাল। আমি পোলা বাপের কষ্টের টাকায় না, নিজের ইনকাম করা টাকা দিয়ে খেলব।

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ (দায়পাড়া) গ্রামের রিপন মিয়ার ছেলে ইমন (২৩) তার টিকটক প্লাটফর্মে উপরোক্ত ভিডিও ছেড়ে দেয়। পরে এটি সামাজিক যোগাযোগমাধ্যম ভাইরাল হলে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ইমন একটি পিস্তল প্রদর্শন করে ভিডিও তৈরী করে টিকটকের মাধ্যমে অনলাইনে প্রচার করে। বিষয়টি গাজীপুর জেলা পুলিশের নজরে আসে। পরে পুলিশ তার (ইমন) বসত বাড়ীতে অভিযান চালিয়ে টিকটক অনলাইনে প্রদর্শনকৃত পিস্তল উদ্ধার করে। উদ্ধারকৃত পিস্তলটি পরীক্ষা করে দেখা যায় এটি আসল আগ্নেয়াস্ত্র নয়। এটি ‘পিস্তলসদৃশ লাইটার’। যা দিয়ে সে তার স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে প্রায় সময়ই যৌতুক দাবী করে আসছিলো।

তিনি আরো বলেন, ইমন পিস্তল সাদৃশ্য লাইটারটি অনলাইনে প্রদর্শন করে টিকটকে ভিডিও প্রচার করতো। এতে এলাকায় ও জনগনের মধ্যে ভীতির সঞ্চার করে আসছিলো। যৌতুকের দাবীতে মারপিট করার অভিযোগ তার স্ত্রী তাহমিনা (২২) সোমবার (৩ আগস্ট) নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীপুর থানার মামলা (নং-১৭) দায়ের করে। পরে পুলিশ অভিযান চালিয়ে আসামী ইমনকে গ্রেফতার করে স্ত্রীর মামলায় আদালতে প্রেরণ করেছে।

আরো..