https://www.a1news24.com
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৬

চাঁদাবাজি ও অপসাংবাদিকতা করতে গিয়ে নারায়ণগঞ্জে ভেজাইল্যা সুলতান আটক

স্টাফ রিপোর্টার: কখনো ম্যাজিস্টেট, কখনো ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন, আবার বাংলাদেশ সাংবাদিক ও মানব কল্যাণ ফাউন্ডেশন সহ পপাস লিগ্যাল এইড ফাউন্ডেশনের নামে অবৈধভাবে মোবাইল কোর্ট পরিচালনা ও পুলিশের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজী এবং প্রতারণা যার নিয়মিত পেশা সেই বিতর্কিত সুলতান মাহমুদ ওরফে ভেজাইল্যা সুলতান আটক হয়েছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কার্যালয়ে। পরে ভবিষ্যতে আর অপ-সাংবাদিকতা করবেনা বলে মুচলেকায় সে ছাড়া পায়।

সোনারগাঁও বৈদ্দ্যেরবাজার হাড়িয়া গ্রামের মৃত চান মিয়া সরকারের কুখ্যাত ছেলে সুলতান মাহমুদ ইতিপূর্বে নানা অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একাধিকবার গ্রেফতার হয়ে জেলহাজত বাস করেছে। বিভিন্ন অপকর্মের ঘটনায় খেয়েছে গণধোলাই। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। এপর্যন্ত প্রায় ডজনখানেক মামলা রয়েছে সুলতানের বিরুদ্ধে।

শিল্প কারখানা, ক্লিনিক, ব্যবসা প্রতিষ্ঠানসহ খোত সরকারি প্রতিষ্ঠানে ব্লাকমেইলের মাধ্যমে চাঁদাবাজি করছে এই আওয়ামী দোসর প্রজন্ম লীগের নেতা ভেজাইল্যা সুলতান মাহমুদ ও তার বাহিনীর সদস্যরা। কোন পুলিশ তার মিথ্যা অভিযোগ বা মামলা গ্রহণ না করলে সেই তদন্তকারী পুলিশ কর্মকর্তাদেরও হয়রানি করে থাকে বলে অভিযোগ রয়েছে। মামলাবাজ সুলতানের নিজের ফেসবুক আইডি ছাড়াও দপ্তর বার্তা প্রেস, ক্রাইম ইনভেষ্টিগেশন টিভি, সময়ের চিন্তা ডটকম সহ আরো কয়কটি ফেক আইডি খুলে বিশিষ্টজনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টি ও মানহানি করছে‌। ফতুল্লা ধোপাপট্টি এলাকায় বসবাস করে গড়ে তুলছে হ্যানিট্যাপ। এই গ্রুপের নারী ব্লাকমেইলার সদস্যরা টার্গেট ভিত্তিক কাজ করছে নারায়ণগঞ্জে।

আর কত অপরাধ করলে ভেজাইল্যা সুলতান মাহমুদের দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত হবে এবং তার কবল থেকে মুক্ত হবে নারায়ণগঞ্জ, এই প্রশ্ন সচেতন মহলের।

আরো..