https://www.a1news24.com
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৯

কাউনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ

বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশের প্রত্যয়ে

সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে রংপুরের কাউনিয়ায়। বুধবার কাউনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলজ, একটি বনজ ও একটি ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমানারা বেগম, প্রাইমারি এডুকেশন ইন্সট্রাক্টর এ কে এম আনোয়ারুল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রঞ্জু আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ ইকবাল হোসেন, বালাপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুর রহিম, সহকারী শিক্ষক অশোক কুমার বিশ্বাস, মালেকা বেগম, রচনা রানী দাস, ইসমত আরা বেগম, সূচনা বেগম, রেবেকা সুলতানা মুন্নী, জেসমিন আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং সবুজ পরিবেশ গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এজন্য শিক্ষার্থীদেরও বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসার আহŸান জানান তারা।

আরো..