চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। মশাবাহিত এ জ্বরে ভুগে আজও (গত ২৪ ঘণ্টায়) সারাদেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ১১০ জন। বুধবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছরে বুধবার পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৭ জনে। একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ৩৮ হাজার ২৮০ জন। এর আগে মঙ্গলবারও (৩১ আগস্ট) ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় সারাদেশে পাঁচজনের মৃত্যু হয়। এদিন রোগটিতে আক্রান্ত হন এক হাজার ৩২৪ জন। মৃত্যু ও আক্রান্তের এই সংখ্যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ।