https://www.a1news24.com
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৮

ভাঙনের মুখে কাউনিয়া উপজেলা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক

আতংকে সেবাপ্রত্যাশী পথচারীরা

সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলা পরিষদ ক্যাম্পাসের ভেতরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও আইসিটি ভবনে যাওয়ার জনগুরুত্বপূর্ণ সড়কে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। টানা কয়েকদিনের বৃষ্টিতে পাশের দীঘির পানির চাপ ও পাড় ধসে সড়কের অন্তত দুটি স্থানে বড় ধরনের ভাঙনের সৃষ্টি হয়েছে। ভাঙন এখন সড়কের একেবারে কিনারা পর্যন্ত পৌঁছে যাওয়ায় যে কোনো সময় সড়কের অংশ বিশেষ ধসে পড়ে দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। অথচ দীর্ঘদিন ধরে এ অবস্থা বিরাজ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, উপজেলা ক্যাম্পাসের সাবেক সিও অফিস সংলগ্ন দীঘির পাড় ঘেঁষে নির্মিত সড়কের দুটি স্থানে ব্যাপক মাটি ধসে পড়েছে। ভাঙনের কারণে সড়কের নিচের অংশ ফাঁপা হয়ে গেছে এবং অনেক জায়গায় মাটি পানিতে বিলীন হয়েছে। আইসিটি ভবন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যাতায়াতকারী কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক এবং সেবাপ্রত্যাশীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এ সড়ক ব্যবহার করছেন।

জানা গেছে, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক-এর দায়িত্বকালীন সময়ে শিক্ষকদের দাবির প্রেক্ষিতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের মাধ্যমে কাঁচা সড়কটিতে ইট বিছিয়ে চলাচলের উপযোগী করা হয়েছিল। দীর্ঘদিন ভালো অবস্থায় থাকলেও রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে সড়কটি আবারও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, “উপজেলা ক্যাম্পাসের ভেতরের গুরুত্বপূর্ণ সড়কের যদি এমন বেহাল অবস্থা হয়, তাহলে উপজেলার অন্যান্য সড়কের অবস্থা সহজেই অনুমান করা যায়। দ্রæত সংস্কার না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তাহের আলী বলেন, “সড়ক ভাঙনের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রæত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।”

এ বিষয়ে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাফিয়া সুলতানা বলেন, “সরেজমিনে পরিদর্শন করে দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের দাবি, বর্ষা মৌসুমে ভাঙন আরও বিস্তৃত হওয়ার আগেই জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কার, পুকুরপাড়ে প্রতিরক্ষা দেয়াল (রিটেইনিং ওয়াল) নির্মাণ এবং স্থায়ীভাবে ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক। অন্যথায় উপজেলা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলোতে যাতায়াত সম্পূর্ণভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

আরো..