https://www.a1news24.com
৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৬

কাউনিয়ায় হরিশ্বর গ্রামে পানিতে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে ফারুক আকন্দ (১৮) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ফারুক আকন্দ হরিশ্বর গ্রামের হামিদুল ইসলামের ছেলে। তিনি জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী ছিলেন এবং মৃগী রোগেও আক্রান্ত ছিলেন। শনিবার দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি পানিতে ডুবে নিখোঁজ হন।

পরে পরিবারের সদস্যরা পুকুরে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন। স্থানীয়রা জানান, এ খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে।কাউনিয়া থানার অফিসার ইনচার্জ শিয়াব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে ওই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

আরো..