কাউখালী(পিরোজপুর)সংবাদদাতা:পিরোজপুরের কাউখালীতে শিশুদের অপুষ্টি দূরীকরণ ও অন্ধত্ব প্রতিরোধে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে।রবিবার (২৮ জুন) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপেক্স চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুব্রত কর্মকার ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন।এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.অমৃতা সরকার,স্বাস্থ্য পরিদর্শক মো.সহিদুজ্জামান,স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিইপিআই মোঃ আনিসুল হক উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুব্রত কর্মকার বলেন,কাউখালীতে আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ১২০টি কেন্দ্রে উপজেলায় ৭ হাজার ৬০৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর হবে। ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হব।