লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় জায়গা জমির দ্বন্দ্বের জেরে চাচার লাঠির আঘাতে ভাতিজা আব্দুল জলিল নামে এক যুবকের মৃত্যু। শনিবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের ধওলাই পাগলার বাজার এলাকায় এই ঘটনা ঘটে।নিহত আব্দুল জলিল এলাকার আলগেস আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর ধরে জমিজমা নিয়ে তাদের পারিবারিক বিরোধ ও মামলা চলমান ছিল। এ বিরোধের জের ধরে শনিবার সংঘর্ষের একপর্যায়ে চাচা আব্দুর রাজ্জাক ও চাচাতো ভাই সাদ্দামের লাঠির আঘাতে আব্দুল জলিল গুরুতর আহত হন বলে পরিবারের অভিযোগ। পরে স্বজনরা তাকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় অভিযুক্ত ব্যাক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ রমজান আলী।