https://www.a1news24.com
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১০

সমাজের ভারসাম্য রক্ষার্থে পুরুষ ও নারী উভয়কেই সমানভাবে শিক্ষিত হতে হবে: ত্রাণমন্ত্রী

মোস্তাফিজুর রহমান স্টাফ রিপোর্টার লালমনিরহাট: লালমনিরহাটে বিদ্যালয়ের ভবন উদ্বোধনকালে এ কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।আজ রবিবার লালমনিরহাটে খোঁচাবাড়ী সর:প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত সম্প্রসারিত ভবন উদ্বোধনকালে খোঁচাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন,লেখাপড়াকে গুরুত্ব দিতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষাকে আরো যুগোপযোগী করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।এ ব্যাপারে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। পাশাপাশি অভিভাবকগণকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চাও করতে হবে। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে গেলে শিক্ষার কোন বিকল্প নেই।

এ সময় আরো উপস্থিত ছিলেন,লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক,উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী কাওসার আলম,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুখসানা পারভীন,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমিনুল ইসলাম সহ অন্যান্যরা। এতে সভাপতিত্ব করেন খোঁচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আকবর আলি। সময় মন্ত্রী বিদ্যালয়ের মাঠে গাছের চারা রোপণ করেন।

আরো..