https://www.a1news24.com
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:০১

হারাগাছে ইউনিয়নে ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক আলোচনা সভা বৃহস্পতিবার রাতে খানসামাহাট কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রাজু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউনিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি রকিবুল হাসান পলাশ। প্রধান বক্তা ছিলেন হারাগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি নুর আলম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন হারাগাছ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বসুনিয়া, সিনিয়র সহ-সভাপতি ফিরোজ মÐল, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন এবং ইউনিয়ন বিএনপির সদস্য মোজাহিদুর রহমান বসুনিয়া।

এছাড়াও বক্তব্য রাখেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম পিয়াস, সাংগঠনিক সম্পাদক আজকার আলী, প্রচার সম্পাদক দুদু মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সম্পাদক আনিছুর রহমান সাজু, যুবদল নেতা মুসা পাটোয়ারী এবং শ্রমিক দলের সদস্য সচিব সাহাবুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় সংগঠনকে আরও শক্তিশালী করা, তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।

আরো..