https://www.a1news24.com
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:০১

মুসল্লি ও মুরব্বিদের সাথে কুশল বিনিময়কালে কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেট নগরীকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি সিউকের প্রতিটি উন্নয়নমূলক কর্মকাণ্ডে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

শুক্রবার নগরীর হাউজিং এস্টেটস্থ আবাসিক এলাকা গেইট জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় শেষে উপস্থিত সম্মানিত মুসল্লি ও এলাকার মুরব্বিয়ানদের সাথে শুভেচ্ছা, দোয়া ও পারস্পরিক কুশল বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

কুশল বিনিময়কালে নবনিযুক্ত চেয়ারম্যান সিউকের আগামী দিনের পরিকল্পনা তুলে ধরে সর্বস্তরের নাগরিক, বিশেষ করে এলাকার মুরব্বি ও সচেতন মহলের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। তিনি তাঁর ওপর গভীর বিশ্বাস ও আস্থা রাখায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সাথে মাননীয় বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি’র পরিকল্পনা অনুযায়ী সবার প্রত্যাশিত ও বাসযোগ্য সিলেট গড়তে নিজের অর্পিত দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারেন, সেজন্য সবার দোয়া চান।

এ সময় এলাকার মুরব্বিয়ান ও স্থানীয় মুসল্লিরা সিউকের নতুন চেয়ারম্যানকে উষ্ণ অভিনন্দন জানান এবং তাঁর মেয়াদের সফলতার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন। কুশল বিনিময়কালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি উপস্থিত ছিলেন।

আরো..