https://www.a1news24.com
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৪৪

কাউনিয়ায় বিএনপি নেতা রকসির পিতা ও বালাপাড়া ইউপি চেয়ারম্যান এর শশুরের দাফন সম্পন্ন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়া উপজেলা সাবেক ছাত্র ও যুবনেতা এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন রকসির পিতা এবং বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলীর শশুর মোঃ আব্দুল আওয়াল (৯৫) বৃহস্পতিবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় তাঁর নিজ বাসভবনে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। জানাজা ও দাফন অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত সবাই মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো..