Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
কলারোয়ায় গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা অনুষ্ঠিত – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

কলারোয়ায় গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৫ জুন) সকাল ১০ টায় লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই ক্যাম্পেইন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে বার্ষিক ক্যাম্পেইনে ইউনিয়ন পরিষদের প্রশাসক মোতাহার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাআবু সাইম, ইউপি সদস্য শাফিজুল ইসলাম, শহিদুল ইসলাম, মিজানুর রহমান, নাজমুন নাহার, ডলি আক্তারসহ ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়নের সাধারণ মানুষ। বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠানে গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কলারোয়া উপজেলা সমন্বয়কারী মোস্তাক আহমেদ।

পরে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং ২০ জনকে পুরুস্কার দেয়া হয়।এরআগে সকালে ইউনিয়ন পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রসংগত; গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার হেলাতলা, লাঙ্গলঝাড়া, কয়লা ও জালালাবাদ ইউনিয়নে বার্ষিক ক্যাম্পেইন এবং ভিডিও প্রদর্শনী এবং উপজেলার সকল ইউনিয়নে ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

আরো..