ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর নিয়ন্ত্রিত #বন্দর_থানা_পশ্চিম এর নবগঠিত ২০২৬ সেশনের কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) আই সি এ বি কার্যালয় বন্দর শাহী মসজিদে বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি মুহাম্মদ জিহাদ হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজমুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা। তিনি বলেন, “ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। ২০২৬ সেশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সেশনে কর্মীদের মানোন্নয়নের পাশাপাশি কর্মদক্ষতারও পরিচয় দিতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বন্দর থানার সাবেক সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি ইসমাঈল হোসেন রাকিব। এ সময় ইসমাঈল হোসেন রাকিব বলেন, “ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ছাত্রদের জন্য একটি বিশেষ প্ল্যাটফর্ম, যেখানে থেকে একজন ছাত্র আদর্শবান নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।”
বক্তব্য পর্ব শেষে বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি মুহাম্মদ জিহাদ হাসান ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন।
সভাপতি: মুহাম্মাদ জিহাদ হাসান
সহ-সভাপতি: মুহাম্মাদ হাসিবুল হাসান
সাধারণ সম্পাদক: মুহাম্মাদ নাজমুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক: মুহাম্মাদ রাহাত হাসান
প্রশিক্ষণ সম্পাদক: মুহা. ইউসুফ আহমদ
দাওয়াহ সম্পাদক: মুহা. নাঈম ইসলাম
তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক: মুহা. তায়েফ হাসান
প্রকাশনা ও দফ্তর সম্পাদক: মুহা. ইবরাহীম রাফসান
অর্থ ও কল্যাণ সম্পাদক: ঈসমাইল আব্দুল্লাহ সোয়াদ
কওমী মাদরাসা সম্পাদক: মুহাম্মাদ যুবায়ের হাসান
আলিয়া মাদরাসা সম্পাদক: মুহাম্মাদ আব্দুল্লাহ
কলেজ সম্পাদক: মুহাম্মাদ সাব্বির হোসাইন
স্কুল সম্পাদক: মুহা. রাকিব গাজী
সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: মুহাম্মাদ রেজাউল
কার্যনির্বাহী সদস্য: নাইমুল ইসলাম জিদনী
অনুষ্ঠানে নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান এবং সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, সন্ধ্যা ৭:৩১
আরো..