স্টাফ রিপোটার,বাগেরহাট: বাগেরহাটে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে মানবিক সহায়তা ও খাদ্যসামগ্রী বিতরণের মতো নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
বিকেলে ৪টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।মহিলা দলের জেলা সভাপতি শাহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মহিলা দলের সহ-সভাপতি শিরিনা আক্তার, সাধারণ সম্পাদক ইভা আক্তার, সালমা আক্তার,এ্যাড শিরিনা বেগম, সাবিনা ইয়াসমিন টুলু,কমলা বেগম,অধ্যাপিকা শিরিনা আক্তার, পৌরনেত্রী তাসলিমা বেগম, কুলসুম চৌধুরী,অন্তরা খানম ও ফতেমা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের আমন্ত্রিত নেতৃবৃন্দের মধ্যে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম সম্পাদক খাদেম নিয়ামুল নাসির আলাপ, পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি ,সাধারণ সম্পাদক ওবাইদুল ইসলাম জুয়েল,সদর থানা বিএনপির সভাপতি নাসির আহম্মেদ মালেক, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন, ছাত্রদলের সভাপতি আতিকুল ইসলাম রাসেল প্রমুখ।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার। তাঁর আদর্শ ও দর্শনকে ধারণ করে দেশের বর্তমান ক্রান্তিলগ্নে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নারী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বক্তারা শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাও: সিদ্দিকুর রহমান। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। এরপর স্থানীয় দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।