কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোঃ ফাহিম আহমেদ সাকিব (২৬) কাউনিয়া কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি। সোমবার দিবাগত রাতে উপজেলার পূর্ব চাঁনঘাট গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ফাহিম আহমেদ সাকিব বিভিন্ন সময়ে গোপনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ বাদল কুমার মন্ডল জানান, গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।