https://www.a1news24.com
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২৯

সাবেক এমপি ফরিদ উদ্দীন চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী সমর্থিত প্রবীণ রাজনীতিবিদ মাওলানা ফরিদ উদ্দীন চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় তিনি নগরীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন সাবেক এই আইনপ্রণেতাকে দেখতে যান।

হাসপাতালে অবস্থানকালে আব্দুল কাইয়ুম চৌধুরী কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং মাওলানা ফরিদ উদ্দীন চৌধুরীর সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসাসেবার বিষয়ে বিস্তারিত খোঁজ নেন। সিসিক প্রশাসক তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন।

পরে তিনি সাবেক এই সংসদ সদস্যের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। তাঁদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি যেকোনো প্রয়োজনে পাশে থাকার এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন আব্দুল কাইয়ুম চৌধুরী।

আরো..