https://www.a1news24.com
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩০

শ্রীপুরে ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে জামায়াতের সাবেক নেতার পরকীয়া ও অনৈতিক সম্পর্কের অভিযোগ স্বামীর

টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি-গাজীপুরের শ্রীপুরে ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে জামায়াত ইসলামীর সাবেক নেতা মোবারক হোসেন শ্যামলের বিরুদ্ধে পরকীয়া ও অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০ টায় শ্রীপুর পৌরসভার লিচু বাগান (দোখলা) এলাকায় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ফার্নিচার ব্যবসায়ী মোস্তফা মৃধা এ অভিযোগ করেন।অভিযুক্ত মোবারক হোসেন শ্যামল শ্রীপুর পৌরসভা জামায়াত ইসলামীর সাবেক সভাপতি এবং পৌরসভার বেড়াইদেরচালা এলাকার মৃত আব্দুল আউয়ালের ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ব্যবসায়ী মোস্তফা মৃধা বলেন, দীর্ঘদিন ধরে তার স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন শ্রীপুর পৌরসভা জামায়াত ইসলামীর সাবেক সভাপতি মোবারক হোসেন শ্যামল। ঘটনা টের পেয়ে তিনি শ্যামলকে তার বাড়ীতে আসতে নিষেধ করেন। রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার দাপট খাটিয়ে সে আমার স্ত্রীর সাথে পরকীয়া ও অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়। ধর্মীয় একটি রাজনৈতিক দলের সাবেক এই নেতার অনৈতিক আচরনে আমার সাজানো সংসার ধ্বংস হচ্ছে। স্বামী হিসেবে আমি এই অন্যায়ের প্রতিবাদ করলে মোবারক হোসেন শ্যামল তার লোকজন নিয়ে আমার ওপর চড়াও হয়। এরই জেরে গত ২৫ মে (সোমবার) রাত সাড়ে ৯ টার দিকে পরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে রাম দা দিয়ে আমার মাথায় ও বুকে আঘাত করে আহত করে। পরে আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে পাঁচদিন চিকিৎসাধীন ছিলাম। হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ী ফিরে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। ক্ষমতার দাপটে মোবারক হোসেন শ্যামল আমাকে এবং আমার পরিবারকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তার হুমকিতে আমি আমার নিজের ব্যবসা প্রতিষ্ঠানেও যেতে পারছি না। একটি পরিবার ধ্বংস ও আমাকে হত্যার চেষ্টার অপরাধে প্রশাসন ও তার রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের কাছে শ্যামলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

অভিযুক্ত মোবারক হোসেন শ্যামল মুঠোফোনে সাংবাদিকদের বলেন, তার (মোস্তফার) স্ত্রী আমার মেয়ের মতো। তার সাথে আমার ব্যবসায়িক লেনদেন রয়েছে। আগামী ১৫ জুন সে আমার পাওনা ৮ লাখ টাকা আমাকে দিবে। এই টাকা না দেয়ার জন্য সে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

শ্রীপুর পৌরসভা জামায়াত ইসলামীর সাবেক সভাপতি ডা: আনিসুজ্জামান বলেন, মোবারক হোসেন শ্যামল অনেকদনি আগে জামায়াত ইসলামীর রোকন ছিল। পরে সে ইচ্ছাকৃতভাবে দলীয় সকল পদ থেকে ইস্তফা নিয়ে চলে গেছে। এখন সে জামায়াত ইসলামীর দলীয় কোনো কার্যক্রমে নেই এবং অংশগ্রহণ করে না।

আরো..