https://www.a1news24.com
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:০০

ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের নবনিযুক্ত সহ-সভাপতি জিএম আল-মামুন অভিকে ফুলেল শুভেচ্ছায় বরণ

তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি-বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সদ্যপদপ্রাপ্ত সহ-সভাপতি জিএম আল-মামুন অভি নিজ এলাকার নেতাকর্মীদের উষ্ণ ভালোবাসায় সিক্ত হলেন। রবিবার (৩১ মে) সকালে ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ উপলক্ষে নেতাকর্মীরা একটি মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেন। শোভাযাত্রাটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রা শেষে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সকল নেতাকর্মী একত্রিত হন।

সেখানে এক সংক্ষিপ্ত বক্তব্যে নবনিযুক্ত সহ-সভাপতি জিএম আল-মামুন অভি বলেন, আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সকল দল-মত নির্বিশেষে একতাবদ্ধ হয়ে সরকারের হাত শক্তিশালী করে দেশের উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, আগামীর রাজনীতি হবে সুস্থ ধারার — পরিবেশবান্ধব, শিক্ষাবান্ধব ও জাতিবান্ধব।

বক্তব্যের শেষে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক স্লোগান

“করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”

— এই স্লোগানকে বাস্তবে রূপ দেওয়ার শপথ নিয়ে বক্তব্য সমাপ্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় ছাত্রদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো..