কাউনিয়া (রংপুর) প্রতিনিধি- রংপুরের কাউনিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার খোরশেদ আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মে) কাউনিয়া মডেল মসজিদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় ইঞ্জিনিয়ার খোরশেদ আলম সাংবাদিকদের সাথে বিভিন্ন সামাজিক, উন্নয়নম‚লক ও স্থানীয় বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় তিনি এলাকার উন্নয়ন পরিকল্পনা, জনসেবাম‚লক কর্মকাÐ এবং আগামী দিনের বিভিন্ন পরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আঃ সালাম সরকার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর জেলা শাখার সাবেক সভাপতি মমিন মিল্লাত, জেলা ছাত্রশিবিরের আইটি ও প্রচার সম্পাদক মোক্তারুল ইসলাম, শহীদবাগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ আতিউর রহমান এবং জেলা মিডিয়া সম্পাদক আহসান হাবীব বিপ্লবসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ইঞ্জিনিয়ার খোরশেদ আলম বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”