https://www.a1news24.com
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৬

বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক হলেন এমআর ইসলাম স্বাধীন

সদ্য প্রতিষ্ঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির সহ-সভাপতি এম. আর. ইসলাম স্বাধীন। মঙ্গলবার (১৯ মে) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দপ্তরে আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেওয়ার মাধ্যমে তিনি এই পদের দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে সোমবার (১৮ মে) রাতে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব রবিউল ইসলাম স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবগঠিত এই কর্পোরেশনের প্রথম নির্বাচন বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এম. আর. ইসলাম স্বাধীন পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অন্যতম প্রাচীন ও দেড়শ বছরের ঐতিহ্যবাহী বগুড়া পৌরসভাকে বিলুপ্ত করে নতুন ‘বগুড়া সিটি কর্পোরেশন’ হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরবর্তীতে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এই সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদন দেয়।

গত সপ্তাহে নবগঠিত এই সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিক গেজেট প্রকাশের পর, চলতি সপ্তাহেই প্রথম প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন এম. আর. ইসলাম স্বাধীন। এর মাধ্যমে উত্তরবঙ্গের এই ঐতিহাসিক জনপদে নতুন সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে গতিশীল হতে যাচ্ছে।

আরো..