https://www.a1news24.com
১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০২

সিলেট রিজিয়নের পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় সভা

মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: অ্যাডিশনাল আইজি দেলোয়ার হোসেন

হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি মো: দেলোয়ার হোসেন মিঞা বলেছেন, মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। হাইওয়ে পুলিশ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সেবার মানকে আরও গতিশীল করতে সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।

‎তিনি বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। ‎ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে হাইওয়ে পুলিশকে তৎপর থাকতে হবে। দুর্ঘটনা প্রতিরোধে এবং যানজট মুক্ত মহাসড়ক উপহার দিতে প্রতিটি সদস্যকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

‎সোমবার (১৮ মে) বিকেলে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের কনফারেন্স রুমে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

‎হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো: রেজাউল করিমের সভাপতিত্বে ও হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) ইন্সপেক্টর প্রশাসন মো: হাবিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা-এর ডিআইজি (অপারেশনস-উত্তর) ও অতিরিক্ত দায়িত্বে ডিআইজি (অপারেশনস-পূর্ব) মোহাম্মদ আব্দুলাহীল বাকী, বিপিএম-সেবা। মতবিনিময় সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মতবিনিময় সভায় ৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,‎ সিলেট রিজিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন মো: আবু সাইদ। বিজ্ঞপ্তি

আরো..