https://www.a1news24.com
১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪৩

হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা মুকিব সৌদি আরবে গ্রেপ্তার

হবিগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এবং বিএনপির মধ্যপ্রাচ্যবিষয়ক আন্তর্জাতিক সম্পাদক আহমেদ আলী মুকিব সৌদি আরবে গ্রেপ্তার হয়েছেন। বর্তমানে তিনি মক্কার একটি কারাগারে রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

মক্কা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জাল কাগজপত্র ব্যবহার করে মক্কায় প্রবেশের সময় একটি চেকপোস্টে তাকে আটক করে সৌদি পুলিশ। পরে তার বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করা হয়।

জানা গেছে, গ্রেপ্তারের পর প্রায় ৯ দিন পুলিশ হেফাজতে রাখার পর শনিবার (১৬ মে) তাকে আদালতে তোলা হয়। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রিয়াদে বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দা কনসুলেট থেকে তার জামিনের জন্য উদ্যোগ নেয়া হলেও সৌদি কর্তৃপক্ষ তা অনুমোদন করেনি বলে জানা যায়।

আহমেদ আলী মুকিব দীর্ঘদিন ধরে সৌদি আরব বিএনপির সভাপতি এবং আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি সেখানে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবেও পরিচিত।

দেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর তাকে হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।

তার গ্রেপ্তারের খবর সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

আরো..