https://www.a1news24.com
১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৬

জনগণের বহুপ্রতিক্ষিত গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে: আবদুল কাইয়ূম

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত মাওলানা সভাপতি আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, মানুষের আশা ভরসার স্থল হলো আদালত বা বিচার ব্যবস্থা। আর আদালত যখন পক্ষপাতিত্ব করে তখন আর কিছু করার থাকে না। বিগত সময়ে আদালতকে নিজেদের দলীয় প্রতিষ্ঠানে পরিণত করে বিচারব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিলো। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর মানুষ যেহেতু ফ্যাসিবাদকে বিতাড়ন করেছে, বর্তমান সরকার সে পথ থেকে বের হয়ে জনকল্যাণে কাজ করবে, এটাই জনগণের আশা। বিরোধীদের দমনে বিচারব্যবস্থাকে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। তিনি বলেন, মানুষের জন্যই আইন, আইনের জন্য মানুষ নয়।

আজ রবিবার (১৭ মে) বিকেলে ওয়ারীর একটি রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারী থানা শাখার তৃণমূল দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ারীা থানা সভাপতি হাফেজ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারী আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার। থানা নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, রাষ্ট্র সংষ্কারে গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায় বাস্তবায়িত হলে অনেকাংশে দুর্নীতি বন্ধ হবে, বিচার ব্যবস্থা ফিরে পাবে আপন অস্তিত্ব।

আরো..