https://www.a1news24.com
১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩০

হাতিয়ায় সেন্টারবাজার বনিক সমিতির সভাপতি আনোয়ার, সম্পাদক আফছার নির্বাচিত

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা: নোয়াখালী হাতিয়ায় ঐতিহ্যবাহী সেন্টার বাজার বনিক সমিতির নির্বাচন শেষ হয়েছে। বিকালে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষনা করে। তাতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আফসার উদ্দিন ।

শনিবার ( ১৬ মে)সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।সম্পূর্ণ শান্তিপূর্ণ ভাবে ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি, সাধারন সম্পাদক সহ ১৫ টি পদে ৩৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে বাজারের বনিকদের ভোট দিতে দেখা যায়। পূর্বেই নিয়োজিত আইন শৃংখলাবাহিনীর সরব উপস্থিতি সবাই নিয়মের মধ্যে থাকতে বাধ্য হয়। ভোটার ও প্রার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দিপনা।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ওছমান গনি জানান, বিকাল ৪টার মধ্যে ২৮১ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। ভোট গ্রহণের জন্য বাজারের পাশেই একটি মাদ্রাসায় ভোট কেন্দ্র তৈরি করা হয়। তাতে তিনটি বুথে গোপন কক্ষে গিয়ে ব্যালটের মাধ্যমে ভোটারদের ভোট দিতে হয়েছে। ভোট গ্রহণ শেষে প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে ভোট বাক্স খুলে গননা করা হয়। পরে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষনা করা হয়। বাজারের বনিকরা ছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য প্রধান শিক্ষক এ টি এম মোজাহেদ ইকবাল, মাওলানা মাইন উদ্দিন, নিজাম উদ্দিন, সাইফুদ্দিন ও আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।
গত ৭ মে তফসিল ঘোষণা করা হয়।

আরো..