https://www.a1news24.com
১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩৪

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হওয়ায় মানুষের মাঝে ক্ষোভর সৃষ্টি হয়েছে: আবদুল কাইয়ূম

গ্রাম-গঞ্জে হামে আক্রান্ত শিশুদের টিকার অভাব প্রকট আকার ধারণ করছে

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত মাওলানা সভাপতি আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, হাম সারা দেশে মহামারি পর্যায়ে ছড়িয়ে পড়েছে। হাম ও হামের উপসর্গ নিয়ে চার শতাধিক শিশুর মৃত্যুকে খাটো করে দেখার সুযোগ নেই। যাদের অবহেলার জন্য এধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। হামে আক্রান্ত হয়ে শত শত মায়ের কোল খালি হচ্ছে, এর দায়ভার রাষ্ট্রকে নিতে হবে। স্বাস্থ্যখাতের দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে। শিশুদের টিকার আওতায় নিয়ে আসার ব্যর্থতার জন্যই এই হৃদয়বিদারক বিপর্যয় ঘটেছে। সরকার তা নিতে ব্যর্থ হয়েছে। এখনো দেশের বিভিন্ন এলাকায় শিশুরা প্রয়োজনীয় টিকা পাচ্ছে না। গ্রাম আর শহরের মধ্যে টিকার ক্ষেত্রে বৈষম্যও করা হচ্ছে। হাম নিয়ে সরকারিভাবে প্রয়োজনীয় প্রচার-প্রচারণা, বিশেষভাবে আইসিইউ সেবা কার্যক্রমসহ নানা উদ্যোগের ঘাটতি আছে।

শনিবার (১৬ মে) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মুগদা থানা শাখার তৃণমূল দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুগদা থানা সংলগ্ন একটি মিলনায়তনে মুগদা থানা সভাপতি হাজী মোহাম্মদ মোহাম্মদ হানিফ শিকদারের সভাপতিত্বে এবং সেক্রেটারী ডা. মোঃ সাইফুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, থানা সহ সভাপতি মাওলানা মোস্তফা কামাল, মোঃ ওমর ফারুক,মোহাম্মদ জানে আলম সোহেল, জয়েন্ট সেক্রেটারি আবুল কাশেমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আহমদ আবদুল কাইয়ূম বলেন, বর্তমান সরকার জনগণের মৌলিক চাহিদা পুরণে চরমভাবে ব্যর্থ হয়েছে। একদিকে স্বাস্থ্য সেবা হামে আক্রান্তদের যথাযথ চিকিৎসায় ব্যর্থ অন্যদিকে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে চরমভাবে। জনদুর্ভোগ লাঘবে কার্যকরী উদ্যোগ নিতে ব্যর্থ হলে ক্রমেই সরকারের বিরুদ্ধে জনরোষ সৃষ্ট হবে।

পরে ভয়াবহ মহামারি হামের কবল থেকে দেশবাসীকে রক্ষার জন্য এবং হামে আক্রান্তদের আশু সুস্থতা কামনা করে আল্লাহর দরবারের বিশেষ মুনাজাত করা হয়।

আরো..