বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহতদের পরিবারে আর্থিক সহায়তা ও শিশুদের দায়িত্ব গ্রহণ
জাহিনুর ইসলাম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উদ্যোগে কুমিল্লায় ট্রাক দুর্ঘটনায় নিহত বিরামপুর ও নবাবগঞ্জ এলাকার ৭জন কৃষি শ্রমিককের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (১৬ মে) সকাল ১১টায় বিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা কার্যালয়ে জেলা সভাপতি জাকিরুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি প্রভাষক এনামুল হকের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংঠনের কেন্দ্রীয় সহ: সভাপতি ও পরিচালক (রংপুর-দিনাজপুর অঞ্চল) মোঃ গোলাম রব্বানী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য রংপুর-দিনাজপুর অঞ্চলের টীম সদস্য আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক।
আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সহকারী পরিচালক (রংপুর-দিনাজপুর অঞ্চল) ডক্টর জিয়াউল হক, দিনাজপুর জেলা সহ-সভাপতি রমজান আলী, বিরামপুর উপজেলা সভাপতি মোসলেম উদ্দিন ও নবাবগঞ্জ উপজেলা সভাপতি মুশফিকুর রহমান ।সংগঠনের পক্ষ থেকে ৬ থেকে ১২ বছর বয়সী সন্তানদের লেখাপড়া ও ভরন পোষনের দায়িত্ব নেয়ার বিষয়টি অসহায় পরিবারগুলোকে নিশ্চিত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আনোয়ারুল ইসলাম।
১৪ এপ্রিল কুমিল্লার দাউদকান্দির হাসানপুর এলাকায় চাল বোঝায় ট্রাক উল্টে যাওয়ায় ঘটনায় ৭ কৃষি শ্রমিক নিহত হন। দিনাজপুর জেলার নবাবগঞ্জ ও বিরামপুরর কৃষি শ্রমিকেরা ধান কাটতে ট্রাকে নোয়াখালি যাবার পথে এ ঘটনা।