তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে সুভাষিণী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক পদে কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সজীব দৌলা এবং কোষাধ্যক্ষ পদে অজয় কুমার দাশ নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৬ মে) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সাতক্ষীরা পলাশপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুমিনুল ইসলাম।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে মোঃ রেজাউল ইসলাম ৩৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জগদীশ কুমার হালদার পেয়েছেন ৩৫০ ভোট।
সাধারণ সম্পাদক পদে বই প্রতীক নিয়ে সজীব দৌলা ৪৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ২৮৬ ভোট।
কোষাধ্যক্ষ পদে দেয়ালঘড়ি প্রতীক নিয়ে অজয় কুমার দাশ ৪১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ ফিরোজ আহম্মেদ দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৩১৭ ভোট।