https://www.a1news24.com
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৪

কাউনিয়ায় দুই ইউনিয়নে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় দুই ইউনিয়নে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার সারাই ইউনিয়নের ধুমগাড়া নদী এবং কুর্শা ইউনিয়নের সিঙ্গারকুড়া এলাকায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল আমিন।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, সারাই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া, কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুল হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, কুর্শা ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাব হোসেন, সারাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাজান মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল আমিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ ও নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন জলাবদ্ধতা নিরসন হবে, অন্যদিকে খালগুলোর নাব্যতা ফিরে আসবে। পাশাপাশি কর্মহীন মানুষের জন্য অস্থায়ী কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।

আরো..