https://www.a1news24.com
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১০

কাউখালীতে আধা কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

কাউখালী(পিরোজপুর) সংবাদদাতা: পিরোজপুরের কাউখালীতে আধা কেজি গাঁজাসহ স্বর্ণা মিস্ত্রি (২৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে কাউখালী থানা পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের রোঙ্গাকাঠি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্বর্ণা মিস্ত্রি ওই গ্রামের সন্তোষ মিস্ত্রির স্ত্রী।

স্থানীয় সুত্রে জানা যায়, আটক স্বর্ণা মিস্ত্রি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইন জানান, “কাউখালীতে মাদকবিরোধী অভিযানে শনিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে আমরাজুড়ি ইউনিয়নের রোঙ্গাকাঠি এলাকায় এসআই মোঃ মাসুদ আল মামুনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে।

এসময় স্বর্ণা মিস্ত্রির বসত ঘরের শয়নকক্ষের চৌকির নিচে রাখা একটি বাজারের ব্যাগ তল্লাশি করে প্রায় পাঁচশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

আরো..