নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার (খুলনা ও সাতক্ষীরা জেলা) মো: হাফিজুর রহমান।বুধবার (৬ মে ) সকালে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম এর সাথে সৌজন্য স্বাক্ষাত করে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও করনীয় নিয়ে আলোচনা করেন।
পরে, ডিস্ট্রিক্ট ম্যানেজার উপজেলার হেলাতলা ও দেয়াড়া ইউনিয়নে তিনি গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করেন। ইউনিয়ন পরিদর্শনকালে তিনি হেলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সাথে স্বাক্ষাত করে গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা, এখতিয়ার, আদালত গঠন, আদালত গঠনের প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবু সাইম, ইউপি সদস্য মো: কামরুজ্জামান।পরে দেয়াড়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের মামলার শুনানী পর্যবেক্ষন শেষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী মাহাবুবুর রহমানের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন।
এসসয় উপস্থিত ছিলেন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনসহ ইউপি সদস্যবৃন্দ। এসময় আরও উপস্থিত ছিলেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কলারোয়া উপজেলা কো-অর্ডিনেটর মোস্তাক আহমেদ ও শুক্লা মিশ্র।