https://www.a1news24.com
২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:১০

একটি সেতুর অভাবে শ্রীপুরে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে

টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের স্থানীয় পাঁচ গ্রামের মানুষ সেতু না থাকায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে। এসব গ্রামবাসীর সহযোগিতায় মিলে ওই খালে কাঠের একটি সাঁকো তৈরি করে নিয়েছে। প্রতিবছর সেটি মেরামতও করেন। বর্তমানে এ সাঁকোটিও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

গ্রামবাসী জানান, উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রাম সহ এই কাঠের সেতু দিয়ে আরো পাঁচটি গ্রামের মানুষ চলাচল করে এবং পাশে রয়েছে একটি দাখেল মাদরাসা ও একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়। অনেক বছর ধরে কাঠের সেতু সাঁকোটি তৈরি করে চলাচল করছে মানুষ। সাঁকো নির্মাণের জন্য গলদাপাড়া,হয়দেবপুর.জাহাঙ্গীরপুর,নয়াপাড়া,যুগিরছিট গ্রামের মানুষজনকে জীবনের ঝুকি নিয়ে এই কাঠের সেতু দিয়ে প্রতিনিয়ত চলাচল করতে হয়। এর আগে এখানে নৌকা দিয়ে লোকজন পারাপার হতো। এই সাঁকো পার হয়েই পাঁচ গ্রামের মানুষদের উপজেলা সদরে যাতায়াত করতে হয়। একই সঙ্গে এসব গ্রামের শতাধিক শিক্ষার্থী প্রতিদিন স্থানীয় গলদাপাড়া রয়িাজ উদ্দিন প্রধান দাখিল মাদরাসা, এবং এলাকার প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া-আসা করে। এখন সাঁকোটির কয়েকটি স্থান নড়বড়ে হয়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। প্রতিবছর সাঁকো তৈরি করতে গ্রামবাসীর হাজার হাজার টাকা ব্যয় হয় বলে জানায় এলাকাবাসি।

সরেজমিনে দেখা গেছে, গলদাপাড়া গ্রামে রয়িাজ উদ্দিন প্রধান দাখিল মাদরাসার পাশেই খালের ওপর কাঠের সাঁকো।গলদাপাড়া গ্রামের সেকান্দর আলী বলেন, পাঁচ গ্রামের মানুষ এখানে সেতু নির্মাণের জন্য দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে। এই সড়ক দিয়েই উপজেলা সদরে যাতায়াত করে লোকজন। আর কোনো বিকল্প সড়ক নেই।

গ্রামের কলেজছাত্র আনোয়ার হোসেন বলেন, ‘আমরা সেতু নির্মাণের জন্য এলাকার সাংসদ, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ সবার কাছে দাবি জানিয়েছি। হয়দেবপুর গ্রামের আবদুল হাদিস বলেন, সেতুর জন্য দুবার উপজেলা থেকে লোকজন এসে জায়গাটি দেখে গেছে। কিন্তু পরে আর কোনো কাজ হয়নি। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ঝর্ণা খাতুন ও লায়লা বেগম জানায়,কাঠের সেতুর তৈরীর আগে ওই খাল দিয়ে নৌকা চলাচল করা হতো। এখন সাঁকোর মাঝখানটা নড়বড়ে হয়ে আছে। পার হতে খুব ভয় হয়।

শ্রীপুর উপজেলা প্রকৌশলী তৌহিদ আহম্মেদ বলেন, কাওরাইদ ইউনিয়নের কয়েকটি সেতু নির্মাণের আবেন এসেছ্ েতবে এখন সেটি কোন সেতু সঠিক বলতে পারছিনা। তবে খোঁজ নিয়ে নিয়ে দেখব।

আরো..