https://www.a1news24.com
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৫৪

কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাউখালী(পিরোজপুর)সংবাদদাতা: জাতীয় পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’।এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (২৩ এপ্রিল ) পিরোজপুরের কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পুষ্টি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃআসাদুজ্জামান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কর্মকার, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইয়াকুব হোসাইন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান, ডাঃ অমৃতা সরকার, সাংবাদিক এনামুল হক প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ইপিআই কর্মকর্তা এবিএম আনিসুল হক। এসময় কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক, সাংবাদিক, নার্সসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় পুষ্টিস্তর উন্নয়নে পুষ্টি বিষয়ক আলোচনায় উপজেলার পুষ্টি চিত্র তুলে ধরে করণীয় নির্ধারণ এবং সমন্বিতভাবে কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়।

আরো..