Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি-সাতক্ষীরার তালায় বাংলা নববর্ষ উপলক্ষে এক প্রীতি ঢালী খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।যুবনেতা আব্দুল করিমের উদ্যোগে আয়োজিত খেলায় মুখোমুখি হয় আটারই ঢালী দল ও খলিলনগর ঢালী দল। খেলাটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাফিজ এবং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকাশ মণ্ডল।

এ সময় আরও উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক হান্নান, খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজক আব্দুল করিম বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঢালী খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং নববর্ষের আনন্দ ভাগাভাগি করতেই এ আয়োজন করা হয়েছে। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরো..