Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে পৌরসভা পর্যায়ে মডেল ও শিববাটী চ্যাম্পিয়ন – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে পৌরসভা পর্যায়ে মডেল ও শিববাটী চ্যাম্পিয়ন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে ছেলেদের খেলায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ এবং মেয়েদের খেলায় শিববাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ৮ এপ্রিল বুধবার সকালে সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পৌরসভা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ছেলেদের খেলায় শিববাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ কে ২-০ ব্যবধানে পরাজিত করে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ এবং মেয়েদের খেলায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ কে ১-০ ব্যবধানে পরাজিত করে শিববাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে উপজেলা শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক সেলিনা পারভীন, বিজন কুমার, খলিলুর রহমান ও এসএম আমিনুর রহমান লিটু। অনুষ্ঠানে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, টুর্ণামেন্টের পৌরসভা পর্যায়ের খেলায় ৪ টি প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহণ করে।

আরো..