এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল বলেন, পাটগ্রাম ইউনিয়নের কালিরহাট বাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তি করায় স্হানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ প্রতিবাদ জানালে জামায়াতের কর্মীরা দেশীয় অস্ত্রসহ নেতাকর্মীদের উপর হামলা চালায়। এতে চারজন গুরুত্বর আহত হয় এবং ২ জনকে রংপুর মেডিকেল উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। এই জামায়াত ও তাদের অঙ্গসংগঠন ছাত্র শিবিরের মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার যে চেষ্টা তা দেশ ও জাতীর কল্যাণে রুখে দেয়ার আহবান জানান।
কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও সাবেক লালমনিরহাট জেলা জামায়াতের আমীর অধ্যাপক আতাউর রহমান পাল্টা অভিযোগ করে বলেন, আগে বিএনপির কিছু নেতাকর্মী কালিরহাট বাজারে আমাদের কর্মীদের উপর হামলা চালায়, এতে আহত অনেকে পাটগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ বিষয় এ মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং রাতেই ৪ জনকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে পরিস্হিতি শান্ত রয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন এবং এ ঘটনার সাথে যারা জড়িত বা জড়িত থাকবে তাদেরকে গ্রেপ্তার করা হবে।