Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় কমিটির ইফতার মাহফিল – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় কমিটির ইফতার মাহফিল

বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের রজতজয়ন্তী উপলক্ষে এক আলোচনাসভা ও ইফতার মাহফিল বৃহস্পতিবার (১২ মার্চ) সিলেটে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নগরীর জিন্দাবাজারের একটি হোটেলে নারী সাংবাদিক কেন্দ্রের সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে এবং প্রবাসী সমাজকর্মী নিম্পিয়া চৌধুরীর সৌজন্যে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক, সংগঠক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান ত্যাগ ও আত্মশুদ্ধির মাস। এই মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে সর্বক্ষেত্রে ন্যায়পরায়নতা প্রতিষ্ঠা করতে হবে। বক্তারা নারীদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিতে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বিলকিস আক্তার সুমির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিকা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, জ্যেষ্ঠ সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কলেজ অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) সাধারণ সম্পাদক আনিস রহমান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ূন কবির লিটন, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তরের সিলেট ব্যুরো চীফ ফখরুল ইসলাম, দৈনিক সমকালের সিলেট ব্যুরো চীফ মুকিত রহমানী, দৈনিক সিলেটের মানচিত্র পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ফয়সল আহমদ বাবলু, দৈনিক মানবজমিন ও একুশে টিভির সিলেট ব্যুরো চীফ ওয়েছ খছরু, দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান ডালিম, জ্যেষ্ঠ সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা, পরিচালক শাহানা আক্তার, কবি ও সংগঠক ধ্রুব গৌতম, সাংবাদিক অমিতা সিনহা, সংগঠক শাহেদা পারভীন চৌধুরী নাজমা, আসকের সিলেট বিভাগীয় সংগঠক রেজওয়ানুল আজিজ সজীব, নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় কমিটির সহসাধারণ সম্পাদক মাসুদা সিদ্দিকা রুহি, কোষাধ্যক্ষ ফাতেমা সুলতানা, সাংগঠনিক সম্পাদক হাবিবা আক্তার, সদস্য শামীমা আক্তার জিনু, ফাহিমা আক্তার নিপা, তানিয়া ইসলাম প্রমুখ। -বিজ্ঞপ্তি

আরো..