কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।দিবসটি উপলক্ষে রবিবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ‚মি) অংকন পাল, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আক্তার এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তাহের আলী প্রমূখ। বক্তারা তাদের বক্তব্যে নারী ও কন্যাশিশুর অধিকার রক্ষা, সমঅধিকার নিশ্চিত করা এবং সমাজে নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার আহŸান জানান।
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, দুপুর ১২:২০